বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

jamalpurনিউজ ডেস্ক : জামালপুরের মাদারগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম ফকির নামে একজন নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার ওসি রামপদ মন্ডল।

তিনি জানান, সোমবার রাত সারে দশটার দিকে শামীম ফকির ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এই মর্মে খবর পেয়ে মাদারগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার তেঘরিয়া গ্রামে যায়। এসময় শামীম ফকির (৩৫) পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে শামিম গুলিবিদ্ধ হয়।

এ সময় সন্ত্রাসীদের গুলিতে এসআই রাজ্জাকসহ চার পুলিশ আহত হয় বলে ওসি রামপদ মন্ডল জানান।

পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে মাদারগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শামীমের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসাসহ অন্তত ১৪টি মামলা আছে। ঘটনার পর জামালপুর জেলা পুলিশ সুপার নিজাম উদ্দিন মাদারগঞ্জে ছুটে আসেন। তবে রাত ১১টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মিডিয়াকর্মীদের তথ্য সংগ্রহের জন্য মাদারগঞ্জ হাসপাতালের ভেতরে ঢুকতে দেয়নি। যুগান্তর

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত