বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারজানের বাবা আটক

25343-untitled-2নিউজ ডেস্ক : গুলশানে হলি আর্টিজানে হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) মারজানের পরিচয় মিলেছে। মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির বাড়ি পাবনার হেমায়েতপুরে। পাবনা সদর থানা পুলিশের একটি দল সোমবার সদর থানার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে মারজানের বাড়িতে গিয়ে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয় বলে নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার। আলোচিত জঙ্গির আসল নাম নুরুল ইসলাম মারজান। তার বাবার নাম নিজাম উদ্দিন ও মায়ের নাম সালমা খাতুন। আইন শৃঙ্খলাবাহিনীর দাবি গুলশান হামলায় অপারেশন কমান্ডার ছিলেন এই মারজান।

এদিকে সোমবার রাত সোয়া আটটার দিকে ডিবি পরিচয়ে মারজানের বাবাকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে বলে মারজানের চাচা রফিকুল ইসলাম নিশ্চিত করেন। তবে পাবনা পুলিশ সুপার আলমগীর কবির গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছেন।

মারজান এর পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, মারজানের পুরো নাম নুরুল ইসলাম মারজান। বাবা-মার ১০ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান তিনি। বাবা দরিদ্র শ্রমিক নিজাম উদ্দিন। আর্থিক অনটনে বেড়ে ওঠে মারজান। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে তিনি পাবনা শহরের পুরাতন বাঁশবাজার আহলে হাদিস কওমী মাদরাসায় ভর্তি হন। সেখানে পড়াশোনার পাশাপাশি তিনি পাবনা আলিয়া মাদরাসায় ভর্তি হয়ে জিপিএ-৫ পেয়ে দাখিল ও আলিম পাস করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় মাদরাসা থেকে পাস করে ২০১৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হন মারজান। বিবাহিত মারজান আট মাস আগে স্ত্রীসহ নিখোঁজ হন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হাসান পুলিশ কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ইউনিটের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানান, গুলশানের হলি অর্টিজান রেস্তোরায় হামলার সঙ্গে জড়িত এবং হামলাকারী জঙ্গিদের সঙ্গে মারজানের যোগাযোগ ছিল। তিনি আরও জানান, হলি আর্টিজানে হামলার পর রাত একটায় ইন্টারনেট-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত ভেতর থেকে জঙ্গিরা হত্যাযজ্ঞের ছবি তুলে তা মারজানসহ কয়েকজনকে পাঠিয়েছিল। ওই রাতে এসব ছবি আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক’-এ প্রকাশ করা হয়। তিনি আরও জানান, আরও এমন কিছু তথ্য পাওয়া গেছে, যাতে নিশ্চিত হওয়া যায় মারজান গুলশান হামলার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

গুলশানের হামলায় নিহত জঙ্গিরা ছাড়া পরিকল্পনাকারী বা সমন্বয়কারী হিসেবে দুজনের নাম এর আগেই প্রকাশ করেছে পুলিশ। এদের একজন তামিম চৌধুরী অন্যজন হলেন মারজান। মারজানের সঙ্গে তামিম চৌধুরী ও অন্য জঙ্গি নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বা রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

এদিকে জঙ্গি হামলায় মারজানের জড়িত থাকার খবরে তার পরিবারের স্বজনরা ভেঙে পড়েছেন। মারজানের ছোট বোন আফিয়া সুলতানা আয়েশা জানান, এ বছরের জানুয়ারিতে শেষবারের মতো বাড়ি এসছিলেন মারজান। তখন খালাতো বোন প্রিয়তিকে বিয়ে করেন। এরপর স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়েন। এই আট মাসে পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি তিনি। আট মাস ধরে তিনি নিখোঁজ। এ বিষয়ে থানায় কোনও জিডি ছিল না। আফিয়া সুলতানা আয়েশা আরও জানান, আমরা পাঁচ বোন, পাঁচ ভাই। সবার মধ্যে সে দ্বিতীয়।

মারজানের পিতা নিজাম উদ্দিন বলেছেন, গণমাধ্যমে যে ছবি ছাপা হয়েছে সেটা আমার ছেলেরই ছবি। তিনি বলেন, আট মাস আগে স্ত্রীসহ সে আমাদের বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে। মারজান কোথায় গেছে কি করছে সে ব্যাপারে আমরা কিছু জানি না।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে ভর্তি হওয়ার কথা নিজাম উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘অপরাধী হলে প্রচলিত আইনে শাস্তি হোক মারজানের।’

মারজানের চাচা রফিকুল ইসলাম জানান, তারা রাজনীতি করেন না। তবে স্থানীয়ভাবে আওয়ামী লীগের সমর্থক। ছেলেও এখানে কোন রাজনীতির সঙ্গে জড়িত ছিলনা। তিনি জানান, ছেলের দায়ভার আমরা নেবনা। ছেলে এই অপকর্ম করতে পারে তা বিশ্বাস করতে পারছিনা। ওর সঙ্গে আর আমাদের কোন সম্পর্ক নেই। ও অপরাধ করে থাকলে ওর বিচার হবে পাশাপাশি যারা ওকে এই পথে নিয়ে গেছে তাদেরও আমরা বিচার চাই।

এদিকে মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা, এখন পর্যন্ত তারা নিশ্চিত নন।
উল্লেখ্য, মারজানের বিষয়ে তথ্য চেয়ে গত শুক্রবার বিশেষ অ্যাপ হ্যালো সিটিতে তার ছবি প্রকাশ করা হয়। সেখানে তাকে গুলশান হামলার অপারেশন কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বয়স ২২ বা ২৩ বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।

এদিকে মারজানের প্রতিবেশী এবং চাচা-চাচীরা জানান, রাত সোয়া আটটার দিকে ডিবি পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বিষয়টি মারজানের চাচা রফিকুল ইসলাম নিশ্চিত করেন। তবে পাবনা পুলিশ সুপার আলমগীর কবির আটকের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি মারাজনের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি। তিনি বলেন, ‘আমরা মারজানের পরিচয় জানতে আরও খোঁজখবর নিচ্ছি।’ মানবকণ্ঠ

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ