বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় মিলেছে ‘জঙ্গি’ মারজানের

1471146883নিউজ ডেস্ক : ঢাকার গুলশান হামলায় জড়িত সন্দেহভাজন জঙ্গি মারজানের পরিচয় মিলেছে। তাঁর পুরো নাম নুরুল ইসলাম মারজান। বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র। এ বছরের জানুয়ারিতে বাড়ি গিয়ে বিয়ে করে বাড়িছাড়া হন। সেই থেকে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই বলে বাবা-মায়ের দাবি।

মারজানের সম্পর্কে তথ্য চেয়ে পুলিশ তাঁর ছবি প্রকাশ করেছিল। এরপর আজ সোমবার তাঁর সম্পর্কে তথ্য মিলল।
মারজানদের গ্রামে গিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, মারজানের বাবার নাম নিজাম উদ্দিন। তিনি গেঞ্জির কারিগর। মায়ের নাম সালমা খাতুন। ১০ ভাই-বোনের মধ্যে মারজান দ্বিতীয়।

মারজানের বাবা-মা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেল, আর্থিক অনটনে বেড়ে উঠেছেন মারজান। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে তিনি পাবনা শহরের পুরাতন বাঁশবাজার আহলে হাদিস কওমী মাদ্রাসায় ভর্তি হন। সেখানে পড়াশোনার পাশাপাশি তিনি পাবনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে জিপিএ-৫ পেয়ে দাখিল ও আলিম পাস করেন। এরপর ২০১৪ সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে। এ বছরের জানুয়ারিতে শেষবারের মতো বাড়ি গিয়েছিলেন। তখন খালাতো বোন প্রিয়তিকে বিয়ে করেন। এরপর স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়েন। এই আট মাসে পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি তিনি।

মারজানের বাবা নিজাম উদ্দিনের দাবি, পত্রিকায় ছবি প্রকাশের পর তিনি ছেলের বর্তমান অবস্থার কথা জানতে পারেন। এর আগ পর্যন্ত তিনিসহ পরিবারের লোকজন কেউ কিছু জানতেন না। তিনি বলেন, ছেলে অপরাধ করলে যা শাস্তি হয় হবে। এতে তাঁর কোনো আপত্তি নেই। তবে মারজানকে যারা জঙ্গি বানিয়েছে তিনি তাদেরও শাস্তি চাইলেন।
মারজানের মা সালমা খাতুন বলেন, ‘আমার বেটা কুনু খারাপ কাজ করতে পারে, তা আমার ভাবনাতিও আসে নাই। কুনুদিন সে কোনো অন্যায় কাম করে নাই। কেন যে বেটা এই পথে গেল, সিডাই আমার প্রশ্ন।’
এ প্রসঙ্গে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘আমরাও জানতে পেরেছি যে তাঁর বাড়ি পাবনাতে। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ