,

খুনিদের পুরস্কৃত করে জিয়া: জয়

 
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘স্বৈরশাসক জিয়াউর রহমান ১৫ আগস্টের খুনিদের শুধু রক্ষা করেনি বরং যেনো এই হত্যাকারীদের কখনো বিচার করা না যায় সেজন্য সে মার্শাল ল এর অধীনে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাশ করে। তাদের বিভিন্ন কূটনৈতিক পদ দিয়ে সে পুরস্কৃতও করে।’

joy_46747

সোমবার রাতে জয় তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আজ এই দিনে, ৪১ বছর আগে আমার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। হত্যাকারীরা এতই নিষ্ঠুর ছিলো যে আমার মামীদের এবং ১০ বছর বয়সের মামাকেও ছাড় দেয়নি। আমার নানা ছাড়া বাকি সবাইকে কোনো চিহ্নিত করা ছাড়াই বনানী কবরস্থানে দাফন করা হয়। হত্যাকারীরা ছিলো একেবারে জঘন্য।’

তিনি আরো বলেন, ‘আমার মা এবং খালার কথা চিন্তা করুন, যখন এটি ঘটে, অবকাশ কাটাতে তারা দূরে। তারা সব হারিয়েছে এবং স্বদেশে ফিরতে পারছিলো না। সবচেয়ে খারাপ ছিলো যে বার্তা পাওয়ার বিষয়টি সেসময় এমন কঠিন ছিলো যে তারা নিশ্চিতভাবে এও জানতেন না যে কেউ একজন, এমনকি তাঁদের ছোট ভাইটি বেঁচে আছে কি নেই। অনুগ্রহ করে সবাই আমার পরিবার এবং আমার সাথে আজ স্মরণ করুন বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারটিকে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে