বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পতাকা অর্ধনমিত না করায় গণধোলাই

 
নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত করতে রাজি না হওয়ায় মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল আজিজকে গণধোলাই দেয়া ঘটনা ঘটেছে।আজ সোমবার বেলা আড়াইটার দিকে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নে দারুল হুদা সিনিয়র ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

untitled-1_230718

বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মহব্বত আলী জানান, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় সিদ্ধান্ত মোতাবেক সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করার কথা। কিন্তু বেলা আড়াইটা পর্যন্ত বেরইল পলিতা ইউনিয়ন পরিষদের অদূরের ওই মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হয়নি।

এটি জানতে পেরে ১৫ আগস্টের অনুষ্ঠান পালনের জন্য ইউনিয়ন পরিষদ চত্বরে আসা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা খন্দকার জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই মাদ্রাসায় যান।

এ সময় অধ্যক্ষ মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারি আসেনি বলে জানিয়ে পতাকা উত্তোলনে অস্বীকৃতি জানান। বারবার অনুরোধ সত্ত্বেও তিনি পতাকা উত্তোলন করতে রাজি হননি। তিনি বলেন, আমি প্রয়োজনে আত্মহত্যা করব। তবু পতাকা ছোঁব না। এ অবস্থায় উত্তেজিত লোকজন ওই অধ্যক্ষকে গণধোলাই দেয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে এলাকাবাসী নিজেরা মাদ্রাসায় পতাকা উত্তোলন করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত