,

অসুস্থ হয়ে পড়েছে ‘বঙ্গ বাহাদুর’(ভিডিও)

Elephant-2-550x469উদ্ধার হওয়া ভারতীয় বন্য হাতি ‘বঙ্গ বাহাদুর’কে নিয়ে বিপাকে পড়েছেন বন বিভাগের কর্মকর্তারা। উদ্ধার হওয়ার পর পাঁচদিনেও হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যায়নি বন্য হাতিটিকে। এর মধ্যে সোমবার দুপুরে হাতিটি অসুস্থ হয়ে পড়েছে।
প্রথম দফা বন্যার শুরুতে গত ২৭ জুন বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় বন্য হাতিটিকে গত বৃহস্পতিবার চেতনানাশক ব্যবহার করে উদ্ধার করে বনবিভাগের উদ্ধারকারী দল। এরপর থেকে হাতিটি সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে রয়েছে। পাঁচদিনেও এটিকে বশে আনতে পারেনি উদ্ধারকারীরা। উদ্ধারের পর দুই দফা দড়ি ও শেকল ছিড়ে ছুটে যায় হাতি।
সর্বশেষ রোববার ফের চেতনানাশক দিয়ে হাতির চার পায়ে শেকল ও ডান্ডাবেড়ি পরানো হয়। হাতিটি এখন কয়ড়া গ্রামের কর্দমাক্ত খোলা মাঠে রয়েছে।
বন কর্মকর্তারা জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার কারণে হাতিটিকে নিরাপদ স্থানে সরানো যাচ্ছে না।
উদ্ধারকারী দলের প্রধান ড. তপন কুমার দে বলেন, ‘আমরা কোনো বন্যপ্রাণী নিয়ে এর আগে এমন সমস্যায় পড়িনি। বিরূপ পরিবেশের কারণে ‘বঙ্গ বাহাদুর’কে স্থানান্তর কঠিন হয়ে পড়েছে। হাতিটি যেখানে রয়েছে তার চারপাশে কর্দমাক্ত। এক কিলোমিটারের মধ্যে কোনো রাস্তা নেই। হাতিটিকে স্থানান্তর করতে হলে প্রথমেই ট্রাক যাবার মতো বড় রাস্তায় নিতে হবে । হাতিটি বশে না আসায় সেটা সম্ভব হচ্ছে না। সাফারি পার্ক থেকে দুটি পোষা হাতি আসার কথা থাকলেও সেগুলো এখনো এসে পৌঁছায়নি।’
এদিকে, সোমবার দুপুরের দিকে হাতিটি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়ে। ভেটেনারি সার্জন ডা. সাঈদ জানিয়েছেন, পায়ে শক্ত বাঁধন ও শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ায় হাতিটি দুপুরের দিকে শুয়ে পড়ে। তার চিকিৎসা চলছে। তবে এ নিয়ে শংকার কিছু নেই বলে জানান তিনি। বিকেল পর্যন্ত হাতিটি উঠে দাঁড়ায়নি।

এনটিভি

https://www.youtube.com/watch?v=bTdJecM8R0Y

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে