বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বিভিন্ন থানার গেইটে বাংকার স্থাপন

soরাজধানীর বিভিন্ন থানার গেটে বাংকার স্থাপন করেছে পুলিশ। এতে ভারি অস্ত্র নিয়ে দিন রাত পাহাড়ায় আছেন ব্যাটেলিয়ান আনসার ও পুলিশ সদস্যরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, জঙ্গি হামলা ঠেকানোসহ নিরাপত্তার স্বার্থে তারা এই ব্যবস্থা নিয়েছেন।
সাধারণ মানুষ একে সাধুবাদ জানিয়ে বলছে, নিজেদের জন্য পুলিশ যেমন বাংকার স্থাপন করেছে তেমনি জনগণের জন্য তারা আরও নিরাপত্তামূলক ব্যবস্থা নেবেন বলে তারা আশা করেন।
বন্দুকের নল তাক করে বাংকারের ভেতর থেকে সতর্ক দৃষ্টি। হঠাৎ দেখে অনেক কিছুই মনে হতে পারে। তবে এটি রাজধানীর পল্লবী থানার মূল গেটের কথা। পুলিশ সদস্য ব্যতীত যে কেউ থানায় ঢুকতে চাইলে বাংকারের সামনে পড়তে হবে জেরার মুখে।
শুধু পল্লবী নয়, শেরে বাংলা নগর ও বনানী থানাসহ রাজধানীর অনেক থানার বাইরে তৈরি করা হয়েছে এমন বাংকার। এতে পালাক্রমে পাহারা দিচ্ছেন পুলিশ ও আনসার সদস্যরা। বাংকার তৈরি করে থানার নিরাপত্তা বাড়ানোকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষ বলছে, জনমানুষের নিরাপত্তায় পুলিশ এরকমই তৎপর হোক।
গুলশান ও শোলাকিয়াসহ এর আগের অনেক জঙ্গি হামলার ঘটনায় অনেক পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, পুলিশ সদস্য ও থানার নিরাপত্তার স্বার্থেই বাংকার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তবে, থানার সামনে এমন নিরাপত্তা থাকলেও বেশিরভাগ থানার পিছনের দিকটা অনেকটাই অরক্ষিত। তাই মূল গেটের বাংকার পুরো থানাকে নিরাপদ করতে পারলো কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে যেসব থানার সামনে এখন পর্যন্ত বাংকার করা হয়নি সেসব থানার বাইরে রয়েছে সতর্ক পাহাড়া।
সূত্র: সময় টেলিভিশন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত