বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

Road-Accident_3পাবনা-বগুড়া মহাসড়কে পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার মধ্যবর্তী কাঁশিনাথপুর ফুলবাগানসংলগ্ন অটো গ্যারেজ নামক স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। সোমবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।আমিনপুর থানার ওসি তাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় একটি বালুবোঝাই ট্রাক (বগুড়া-ড ১১-০৮৮২) সুজানগর উপজেলার চব্বিশ মাইলের দিকে যাচ্ছিল। ট্রাকটি পাবনা-বগুড়া মহাসড়কের কাঁশিনাথপুর ফুলবাগানসংলগ্ন অটো গ্যারেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের আদম আলীর ছেলে কালাম (২৫), সাঁথিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত তুষ্ট দাসের ছেলে স্বাধন দাস (৬০), সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের ইরাক সিকদারের ছেলে মালেক শিকদার (৪৫), বগুড়া জেলার শিবগঞ্জ এলাকার হাসনা বেগম (৬০) এবং অজ্ঞাত আরো একজন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া নিহত মালেক শিকদারের স্ত্রী পান্না খাতুনকে (৩২) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনায় আহত অপর দুজনকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

আমিনপুর থানার ওসি তাজুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “মহাসড়কে সিএনজি, নছিমন, করিমন চলাচল নিষিদ্ধ রয়েছে। তারা আইন লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত