,

সিটিসেল গ্রাহকরা আরও সময় পাবেন : তারানা

Tarana_Halimনিজস্ব প্রতিবেদক : সিটিসেলের গ্রাহকদের ১৬ অাগস্টের মধ্যে বিকল্প সেবা নিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্তকে ‘অপরিপক্কতা’ বলে আখ্যায়িত করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, কৌশলগত ভুলের খাদে পড়েছে সিটিসেল। সিটিসেল বন্ধ হবে কি না, সে সিদ্ধান্ত দেবে সরকার।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তারানা হালিম বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে কীভাবে অপারেটর বদল করতে পারি? আমার মনে হয়, এতে বিটিআরসির সিদ্ধান্তগত একটু অপরিপক্কতা প্রকাশ পেয়েছে। বিকল্প সেবা নিতে সিটিসেল গ্রাহকদের আরও সময় দেওয়া হবে।

তারানা বলেন, পট করেই সুইচ ওভার করতে বলতে পারি না। আমার সঙ্গে আলোচনা ছাড়াই বিটিআরসি চিঠি ইস্যু করেছে। আলোচনার প্রয়োজন ছিল, তাহলে আইনগত বিষয়গুলো জানতে পারতাম।

টু-জি তরঙ্গ ফি, বার্ষিক লাইসেন্স ফি, বার্ষিক তরঙ্গ ফি, রেভিনিউ শেয়ারিংসহ বিভিন্ন খাতে সিটিসেলের কাছে সরকারের পাওনা দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।

বার বার তাগাদা দিয়েও ওই টাকা আদায় করতে না পেরে সিটিসেলকে ১৬ অাগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়ে তরঙ্গ বাতিল ও অপারেশনাল কার্যক্রম বন্ধসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে