,

ওভালেই সমতা ফেরাল পাকিস্তান

1fb4bb4e3c32284c05c12bdd25387946-1ওভাল এমনিতেই পাকিস্তানের পয়া ভেন্যু, এখানে আগে নয় টেস্ট খেলে জয় পেয়েছিল চারটিতে। সেখানেই আজ আবার হাসল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের জয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতাও ফিরিয়েছে।

লর্ডসে প্রথম টেস্ট জিতে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। এরপর এজবাস্টন ও ওল্ড ট্রাফোর্ডের জয়ে এগিয়ে যায় ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরাতে হলে চতুর্থ ও শেষ টেস্টে পাকিস্তানকে জিততেই হতো। তৃতীয় দিন শেষেই জয়ের স্বপ্ন অনেকটা উজ্জ্বল হয়ে উঠেছিল মিসবাহদের দিগন্তে। ২১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগিতকরা। তৃতীয় দিন শেষে ৮৮ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। প্রথম ইনিংসে যে দুজন প্রতিরোধ গড়েছিলেন, সেই জনি বেয়ারস্টো ও মঈন আলী আজ চতুর্থ দিনেও আশা দেখাচ্ছিলেন ইংল্যান্ডকে। গ্যারি ব্যালান্স আউট হয়ে যাওয়ার পর ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে ৬৫ রান তুলে ফেলেন। কিন্তু মঈন ৩২ রানে ফিরে যাওয়ার পর আবারও ধস ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ওকসের (৪) পর বেয়ারস্টো ৮২ রানে ফিরে গেলে সব আশাই শেষ হয়ে যায়। অ্যান্ডারসন ও ফিন চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁরা শুধু পাকিস্তানের জয়ের অপেক্ষাটাই বাড়াতে পেরেছেন। প্রথম টেস্টের পর শেষ টেস্টে এসে আবারও আলো ছড়িয়েছেন ইয়াসির শাহ, ৭১ রানে নিয়েছেন ৫ উইকেট।
৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ ওভারেই সেটি পেরিয়ে গেছেন আজহার আলী ও সামি আসলাম। দুর্দান্ত ডাবল সেঞ্চুরির জন্য ইউনিস খান হয়েছেন ম্যাচসেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে