,

৬৯০০ কি.মি. গ্যাস পাইপলাইনে যুক্ত হবে বাংলাদেশ-ভারত-মিয়ানমার

Gas-pipeline-connect-3-country-550x367দীর্ঘ গ্যাস পাইপলাইনে যুক্ত হবে তিন প্রতিবেশি দেশ বাংলাদেশ, মিয়ানমার, ও ভারতের উত্তর-পূর্ব রাজ্য ও পশ্চিমবঙ্গ। এ লক্ষ্যে দীর্ঘ ৬,৯০০ কিলোমিটার গ্যাস পাইপলাইন স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। শনিবার ভারতের বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি ওএনজিসি’র নির্বাহী পরিচালক এস.সি সোনি এ কথা জানিয়েছেন।
সোনি সাংবাদিকদের বলেন, উত্তর-পূর্ব অঞ্চলের ‘হাইড্রকার্বন ভিশন-২০৩০’ এর অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে। মিয়ানমারের সিতুয়ে, বাংলাদেশের চট্টগ্রাম, ভারতের একেবারে উত্তর-পূর্ব রাজ্যসমূহ, শিলিগুড়ি ও দুর্গাপুরকে যুক্ত করতে ৬,৯০০ কিলোমিটার গ্যাস পাইপলাইন স্থাপন করা হবে।’
তিনি আরও জানান, বর্তমানে উত্তর-পূর্ব অঞ্চলে ক্রেতাদের পাইপলাইনে যুক্ত করতে না পারায় সেখানে বিপুল পরিমাণ গ্যাস আকস্মিক পুড়ে নষ্ট হচ্ছে। তাই উৎপাদনশীল উদ্দেশ্যে অন্যান্য জায়গায় গ্যাস বহন করার এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘ছোট ও বিচ্ছিন্ন গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস বিক্রি সংক্রান্ত নীতি বিক্রেতাদের নিকট বেশি আকর্ষণীয়। সুতরাং ওএনজিসি ও অয়েল ইন্ডিয়া লিমিটেড যে পরিমাণ গ্যাস এখন আকস্মিক পুড়ে নষ্ট হচ্ছে, তা বিক্রি করতে সক্ষম হচ্ছে না।‘
এ উদ্দেশ্যে সর্বমোট ৬,৯০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপনে ১৩টি রুটের প্রস্তাব দেয়া হয়েছে।
এদিকে, বন্দরনগরী চট্টগ্রামে যৌথ উদ্যোগে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) টার্মিনাল নির্মাণ করতে গত এপ্রিলে চুক্তি সই করেছে ভারত ও বাংলাদেশের দুই রাষ্ট্রীয় কোম্পানি। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন(বিপিসি) ও ইন্ডিয়ান অয়েল কোম্পানি (আইওসি) একটি সমঝোতা চুক্তি সই করেছে। এ টার্মিনাল থেকে পাইপলাইনে এলপি গ্যাস ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে সরবরাহ করা হবে।
সূত্র: দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে