,

শোক দিবসে ধানমন্ডিতে নারীদের হাতব্যাগ না আনার অনুরোধ ডিএমপির

bdp_asadনিউজ ডেস্ক : জাতীয় শোক দিবসের (১৫ আগস্ট) দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপনের সময় নারীদের হাতব্যাগ না আনতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

তিনি বলেন, এদিন ধানমন্ডি ৩২নং ও রাসেল স্কয়ারসহ পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। সকল দর্শনার্থীকে সারিবদ্ধভাবে আর্চওয়ে চেকিংয়ের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। নারী দর্শনার্থীদের নারী পুলিশ অফিসার দিয়ে সার্চ করে প্রবেশ করানো হবে। এ সময় আগত দর্শনার্থীদের সব ধরনের দাহ্য পদার্থ, ধারালো বস্তু, ছুরি, চাকু, গ্যাসলাইট, ম্যাচ এবং নারীদের হাতব্যাগ ইত্যাদি না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

শোক দিবসের অনুষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তার ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, জনসাধারণের জন্য যা যা প্রয়োজন সেই অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে। ডগ স্কোয়াড ও সুইপিং করে পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও রুপটপে নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ