বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোথাও আইএসের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা থেকে জেলা, উপজেলা থেকে উপজেলা ঘুরে বেড়াচ্ছি কোথাও আইএস নামের জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। আছে শুধু জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম। যারা জামায়াত-শিবিরের সমর্থনপুষ্ট জঙ্গিগোষ্ঠী।

kamal_46446

শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সর্বধর্মীয় প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রংপুর রেঞ্জ পুলিশের আয়োজনে বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই সমাবেশ চলে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আইএস দেখি না। আইএস দেখে শুধু একটি দেশের ওয়েবসাইট। আমি দেশটির নাম বলতে চাই না। একটা হত্যাকাণ্ড ঘটলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে সেটি আইএস করেছে বলে ওই ওয়েবসাইটে খবর দেওয়া হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠালাভ করতে যাচ্ছে। ঠিক এই সময় দেশের উন্নয়নকে থমকে দিতে বহিঃশত্রুর ইন্ধনে সেই জামায়াত-শিবিরের সমর্থনপুষ্টরা জঙ্গি সংগঠনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গিদের সেকেন্ড ইন কমান্ডকে চিহ্নিত করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা জঙ্গিবাদ মোকাবিলা করতে সক্ষম হব। দেশের মধ্যে বেশি জঙ্গি হলো উত্তরাঞ্চলে। এর মধ্যে বগুড়া ও গাইবান্ধায় তৎপরতা বেশি।

সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশের রংপুর রেঞ্জর উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক। সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সাংসদ টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু।

সমাবেশে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহর ইমাম ও জমিয়াতুল উলামা বাংলাদেশের সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডুসহ বিভিন্ন জেলা থেকে আসা ইমাম, পুরোহিত, ভিক্ষু, যাজকসহ মুক্তিযোদ্ধা কমান্ডাররা বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ