,

রিজার্ভ চুরি: জরিমানার অর্ধেক পরিশোধ করল রিজাল ব্যাংক

RCBC-550x310বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জরিমানার অর্ধেক অর্থ ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে সেখানকার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকে (বিএসপি) মোট জরিমানা ২ কোটি ১০ লাখ ডলারের অর্ধেক অর্থ জমা দিয়েছে ব্যাংকটি। ফিলিপাইনের গণমাধ্যম ম্যানিলা স্ট্যান্ডার্ড ও এবিসি-সিবিএন নিউজ এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নেসতর এসপেনিলা জুনিয়র তাদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বাকি অর্ধেক অর্থ আরসিবিসি আগামী বছর পরিশোধ করবে বলে জানিয়েছেন এসপেনিলা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার গত ফেব্রুয়ারিতে চুরি করে হ্যাকাররা আরসিবিসিতে পাঠিয়েছিল। এ ঘটনায় জড়িত থাকায় চলতি মাসে আরসিবিসিকে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির দোষী প্রমাণিত হওয়ায় ৫ আগস্ট তাদের জরিমানা করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় এক বিবৃতিতে আরসিবিসি জানায়, এক বছরে দুই কিস্তিতে এই জরিমানা পরিশোধ করবে তারা। তবে জরিমানা পরিশোধের ব্যাপারে কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ব্যাংকটি।
গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এর মধ্যে দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। যা উদ্ধার করেছে বাংলাদেশ ব্যাংক। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার চার হিসাবের মাধ্যমে চলে যায় দেশটির ক্যাসিনোতে।
ইতিমধ্যে চুরি যাওয়া অর্থের মধ্যে ১ কোটি ৮০ লাখ ডলার ফিলিপাইনে জব্দ করা হয়েছে। এর মধ্যে দেড় কোটি ডলার বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে চলতি মাসেই পাওয়া যাবে বলে জানান ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে