রান্নার কাজে গ্যাসের ব্যবহার থাকবে না: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জনগণকে বোঝাতে হবে। ভাত-ডাল রান্নার কাজে গ্যাসের ব্যবহার পুরোপুরি অপচয়।রান্নার কাজে গ্যাসের ব্যবহার থাকবে না। আন্দোলন বা চিৎকার করে কোনো লাভ হবে না’।
শনিবার(১৩ আগস্ট) দুপুরে পেট্রোবাংলায় জ্বালানি নিরাপত্তা দিবসের সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। গ্যাস সঙ্কটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন আর গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বললেই চলে। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন দুই হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।
অর্থমন্ত্রী বলেন, “আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম। “এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই সামান্য। এটা এত মূল্যবান যে, এটা দিয়ে ভাত, চাল রান্না করা একেবারেই অপচয়। এটা আমাদের নিজেদের বোঝা উচিৎ। অন্যদের বোঝানো উচিৎ।











