বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রশি ছিঁড়ে ছুটে গেছে বুনোহাতিটি!

25170-untitled-11জামালপুর প্রতিনিধি : পালিয়ে যাওয়া ঠেকাতে উদ্ধারকারী দলের সতর্ক অবস্থানের পরও রশি ছিঁড়ে ছুটে গেছে বুনোহাতিটি।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে বৃহস্পতিবার দুপুরে প্রায় চার টন ওজনের হাতিটিকে অজ্ঞান করা হয়।

এরপর একটি আমগাছের সঙ্গে চার পায়ে রশি ও শিকল দিয়ে বেঁধে রাখা হয় ভারতের আসাম থেকে বানের পানিতে আসা বুনোহাতিটি।

কিন্তু সতর্ক অবস্থানের পরও শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আম গাছের সঙ্গে বাঁধা হাতিটি রশি ছিঁড়ে একটি জলাশয়ে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তারা জানান, এই মুহূর্তেে হাতিটি জলাশয়ে অবস্থান করছে। জনতার ভিড়ে অন্যত্র যেতে পারছে না এটি।

এর আগে শুক্রবার আরও দুই-তিন দিন বেঁধে রাখার পর স্বাভাবিক আচরণ করলে বন্যহাতিটিকে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান উদ্ধারকারীরা।

৪৫ দিন আগে হাতিটি বানের পানিতে আসাম থেকে ভেসে কুড়িগ্রাম হয়ে সরিষাবাড়ী আসে। গত ১৬ দিন ধরে এটি উপজেলার কামরাবাদ ইউনিয়নে অবস্থান করছে।

কয়েক দফা উদ্ধার অভিযান ব্যর্থ হওয়ার পর গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এটিকে ক্যাপসুল পাউডার প্রজেক্টর গান দিয়ে মেটাল ডার্ট ছুড়ে অজ্ঞান করা সম্ভব হয়।

বুনোহাতিটি গত ২৮ জুন বানের পানিতে ভেসে কুড়িগ্রামের রৌমারী, গাইবান্ধা, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের কাজীপুর হয়ে গত ২৭ জুলাই থেকে সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নে অবস্থান করছে। প্রাথমিক উদ্ধার অভিযান সফল হওয়ার পর হাতিটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবাহাদুর’।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত