বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ছেড়েছেন তুরস্কের ৩ কূটনীতিক

turkish_embassy_in_dhaka_নিউজ ডেস্ক : ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ ওঠার পর ঢাকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ গুরবুজসহ তুরস্কের তিন কূটনীতিক বাংলাদেশ ছেড়েছেন।

গতকাল বৃহস্পতিবার বার্তাসংস্থা রয়টার্স তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুককে উদ্ধৃত করে একটি খবর প্রকাশ করে।

সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সারাবিশ্বে ছড়িয়ে থাকা দু’জন রাষ্ট্রদূতসহ তুরস্কের অন্তত ৩শ’ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত তিনজনকে আমরা দেশে ফিরতে বলেছিলাম। কিন্তু, তাদের দু’জন নিউইয়র্কে এবং অন্যজন জাপান হয়ে মস্কোতে পালিয়ে গেছেন।

তুরস্কের এই তিন কূটনীতিক গতমাসের শেষ দিকে ঢাকা ছেড়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৮ জুলাই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসকে এক চিঠিতে জানায়, মাহমুত বুরাককে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ঢাকায় তুরস্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হয়েছে। অথচ ওই সময় ওই পদে দায়িত্ব পালন করছিলেন আহমেদ গুরবুজ।

পরে ১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক চিঠিতে তুরস্ক জানায়, দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ গুরবুজ, তৃতীয় সচিব সেমিলেনুর গুরবুজ ও অ্যাটাশে পদের একজনসহ তিনজনের তুরস্কের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে।

এদিকে প্রায় তিন মাস দেশে কাটিয়ে শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর তাকে আলোচনার জন্য দেশে নিয়ে যায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে আলোচনার জন্য সরকার ঢাকায় ফিরিয়ে আনে। গত বুধবার আঙ্কারায় ফিরে গেছেন আল্লামা সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত