,

জাবিতে হেরোইনসহ আটক দুই ছাত্র সাময়িক বহিষ্কার

ju_123591জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেরোইন সেবন করা অবস্থায় আটক দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ঢাকাটাইমসকে এ তথ্য জানান।

এছাড়া আটক মো. সাজ্জাদ হোসেন সায়েম ও মাইনুদ্দিন জনিকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাশেদা আখতারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আ ফ ম কামালউদ্দিন হলের ৩৩৫ নং কক্ষ থেকে হেরোইন সেবন করা অবস্থায় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২তম ব্যাচের মো. সাজ্জাদ হোসেন সায়েম (শহীদ রফিক-জব্বার হল) এবং বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের আল বেরুনী হলের মাইনুদ্দিন জনিকে আটক করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে