বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে নিখোঁজ প্রভাষক ইদ্রিস আলী সড়ক দূর্ঘটনায় নিহত!

Isris-Ali-Pannaনিউজ ডেস্ক : ঝিনাইদহে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া আলিম মাদরাসার প্রভাষক ইদ্রিস আলী পান্না(৪৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। স্বামীকে ফিরে পেতে স্ত্রীর করা সংবাদ সম্মেলনের দুই দিন এবং নিখোঁজের ৮ দিন পর ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের জোড়া পুকুর নামক স্থানে ইদ্রিস আলী পান্নার মৃতদেহ পাওয়া গেছে। গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত পান্না জেলার হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামের কাউছার আলীর ছেলে। স্বজন ও পুলিশ নিহত’র নাম পরিচয় নিশ্চিত করেছেন।

ইদ্রিস আলী হরিণাকুণ্ড উপজেলার রঘুনাথপুর আলীম মাদরাসার প্রভাষক ছিলেন। তিনি রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের মজলিসে সুরার সদস্য ছিল বলে জানা গেছে।

স্বামীকে ফিরে পেতে ইদ্রিস আলীর স্ত্রী গত ৯ আগষ্ট মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৪ আগষ্ট বৃহস্পতিবার তার স্বামী কাপড় স্ত্রী করার জন্য পার্শ্ববর্তি রামচন্দ্রপুর বাজারে যান। মটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পুলিশ পরিচয়ে অস্ত্রধারীরা তাকে উঠিয়ে নিয়ে যায়। এ সময় তাদের কোমরে পিস্তল ও হাতে হ্যন্ডকাপ ছিল। এ নিয়ে শৈলকুপা থানায় জিডি করতে গেলে থানা পুলিশ জিডি গ্রহন করেনি। সাংবাদিক সম্মেলনে কথিত ক্রসফায়ার সাজিয়ে যেন তাকে হত্যা করা না হয় এ দাবী করেন তিনি।

হরিণাকুণ্ড থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহতাব উদ্দীন জানান, শুক্রবার ভোরে রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাস অথবা ট্রাক চাপায় তার মৃত্যু হয়েছে। পাশে একটি ভাঙ্গাচুরা মোটর সাইকেল পড়ে থাকতে দেখা গেছে। সম্ভাবত সকালে নামাজ পড়তে বা অন্য কোন কাজে যাওয়ার সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ওসি ধারণা করছেন।দুর্ঘটনায় নিহত ব্যক্তি ইদ্রিস আলী পান্না বলে তিনি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত