,

ডিএমপির পুরস্কার পেলেন ৭৫ কর্মকর্তা

DMPনিজস্ব প্রতিবেদক : গত জুলাই মাসে পুলিশি কাজে দক্ষতা ও নগরবাসীকে কাঙ্খিত সেবা দেওয়ায় পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১আগস্ট) ডিএমপির সদর দফতরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার মোহাম্মদ আছাদুজ্জামান মিয়া পুরস্কার পাওয়া কর্মকর্তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

বিজয়ীরা হলেন, সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেন (পল্লবী জোন), কামরুল ইসলাম (শ্যামপুর জোন), এস এম তারেক রহমান (ডেমরা জোন), পুলিশ পরিদর্শক গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কাজী মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক বাড্ডা থানার (তদন্ত) দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক পল্লবী থানা (অপারেশন্স) শেখ মোহাম্মদ শাহ আলম। এসআই যৌথভাবে মিরপুর থানার মাসুদুর রহমান ও কদমতলী থানার রাজু মন্ডল। এএসআই যৌথভাবে মতিঝিল থানার হেলাল উদ্দিন ও তেজগাঁও থানার হাচেন মিয়া, কনস্টেবল খিলক্ষেত থানার কাউছার মিয়া। জোন হিসেবে ওয়ারী শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। সর্বোচ্চ অস্ত্র উদ্ধারে মিরপুর থানার (অফিসার ইনচার্জ) কাজী মাহবুব হাসান, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধারে গেন্ডারিয়া থানার (অফিসার ইনচার্জ) কাজী মিজানুর রহমান, চোরাই গাড়ি উদ্ধারে শাহবাগ থানার এসআই হারুনুর রশিদ, ওয়ারেন্টভুক্ত সর্বোচ্চ আসামি গ্রেফতার করেছেন মতিঝিল থানার এএসআই হেলাল উদ্দিন। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মাইনুল ইসলাম পিপিএম, চোরাই গাড়ি উদ্ধারে ডিবির (উত্তর) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন, অস্ত্র উদ্ধারে মতিঝিল জোনাল (ডিবি-পূর্ব) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা, মাদকদ্রব্য উদ্ধারে ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাইনুল ইসলাম পিপিএম, জঙ্গি গ্রেফতারে কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকী পিপিএম।

পুলিশ কমিশনারের নিজস্ব তহবিল থেকে পদ মর্যাদার ভিত্তিতে পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ