সাবেক প্রতিমন্ত্রী পটল আর নেই
নিউজ ডেস্ক : বেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল (৭০) আর নেই।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফজলুর রহমান পটল নাটোর-১ (লালপুর-বাগাতিবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ পাপ্পু যুগান্তরকে পটলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজলুর রহমান পটল দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাটোরে জন্মগ্রহণ করা বিএনপি নেতা ফজলুর রহমান পটল ১৯৭৫ পূর্ব সময়ে ছাত্রলীগ থেকে রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











