,

আগামী মাসে ২১ আগস্ট হামলা মামলার রায় হবে: সুরঞ্জিত

 
নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বৃহস্পতিবারে সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

d12e3360534ed93391d5c0ea63ff2094-57ac497bb71dc
তিনি বলেন, ‘প্রত্যেক বৈঠকে ২১ আগস্ট হামলা মামলার অগ্রগতি জানানোর বিষয়ে আমাদের সংসদীয় কমিটির জন্য একটি নির্দেশনা রয়েছে। সে হিসেবে আজকের বৈঠকেও আইনমন্ত্রী বিষয়টি অবহিত করেছেন। তিনি বলেছেন, বর্তমানে ২২৪তম সাক্ষীর জেরা চলছে। এরপর আর দুই সাক্ষীর জেরা বাকি থাকবে। এরপরই মামলার রায় হবে।’

কবে মামলার রায় হতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন তো আগস্ট মাস চলছে, সেপ্টেম্বরে রায় হতে পারে। আইনমন্ত্রী আমাদের এ বিষয়টি জানিয়েছেন।’সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রীসহ আনিসুল হক সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। হামলায় ২২ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে