বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিটককে প্রতিযোগিতায় আনতে চাই : তারানা হালিম

taranaনিউজ ডেস্ক : দেশের সকল মোবাইল অপারেটরদের জন্য প্রতিযোগিতামূলক বাজার রাখার প্রত্যয় ব্যক্ত করে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, `আমরা কোনো অপারেটরকে বাড়তি সুবিধা দিতে চাই না। সবার জন্য প্রতিযোগিতামূলক বাজার রাখতে চাই এবং টেলিটককে প্রতিযোগিতায় নিয়ে আসতে চাই।`

বৃহস্পতিবার সকালে গুলশানে টেলিটক অফিসে বিকাশের মাধ্যমে টেলি ট্রান্সফার কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, `এখন থেকে টেলিটক গ্রাহকরা বিকাশের মাধ্যমে এয়ারটাইম রিচার্জ সুবিধা পাবেন। অতীত ভুলে টেলিটক এক বছরের মধ্যে ভালো অবস্থানে যাবে বলে আমার বিশ্বাস।`

টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি জিএসএম ও থ্রিজি ভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি। ২০০৪ সালের ২৯ ডিসেম্বর টেলিটক যাত্রা শুরু করে। টেলিটক বাংলাদেশের পঞ্চম বৃহৎ মোবাইল ফোন অপারেটর।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে, গত ফেব্রুয়ারি শুরুতে টেলিটকের গ্রাহক ছিল ৪২ লাখের বেশি, যেখানে বাংলাদেশের মোট মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।

ওই অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ এবং টেলিটক ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ