,

৩৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ সার্ভিস চালু

Untitled-1নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টানা ৩৭ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ-পুলিশের ইনচার্জ মো.সামসুল আলম। এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়াসহ আরিচা-কাজিরহাট রুটের লঞ্চও বৃহস্পতিবার সকাল থেকে চলাচল শুরু করেছে। দীর্ঘ সময় লঞ্চ চলাচল বন্ধ থাকায় দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

বিআইডব্লিউটিএ’র ওই কর্মকর্তা জানান, আওহাওয়ার অধিদফতরের সতর্ক সংকেত নামিয়ে দেওয়ার পর লঞ্চ মালিকদের এই রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে