,

সন্ত্রাসী কোনো ধর্মের হতে পারে না : প্রধানমন্ত্রী

bd_sheikh_hasina_640x360_bbc_nocreditনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিপথগামী মানুষের জন্য ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণা গড়ে উঠছে। এদের বিরুদ্ধে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয়’ শীর্ষক ওলামা সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বাংলাদেশ জমিয়তুল ওলামা এ সম্মেলনের আয়োজন করেছে। এতে সংগঠনের প্রধান আল্লামা ফরিদউদ্দীন মাসঊদের সভাপতিত্বে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত আছেন।

শেখ হাসিনা বলেন, পৃথিবীর সবচেয়ে মানবিক ও উদার ধর্ম হলো ইসলাম। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন, যখন সামান্য কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। আমাদের পবিত্র ধর্মকে তারা মানুষের কাছে হেয় করে দিচ্ছে। তারা কোন ইসলামের শিক্ষা নিচ্ছে? যে ইসলাম হলো শান্তির, সৌহার্দ্যের, সে ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে, মানুষ হত্যা করছে তারা।

তিনি বলেন, যখনই কেউ ইসলামিক টেরোরিস্ট বলে, আমি সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি। সন্ত্রাসী কোনো ধর্মের হতে পারে না। সামান্য কয়েকটা লোক ইসলামকে হেয় করতে পারে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে