,

শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সভার নির্দেশ

 
নিজস্ব প্রতিবেদক : আগামী ৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আখতারউজ-জামান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে হবে।

Gover1470835839
একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্লস গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোকপাত করতে হবে।

সভায় সব শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, কমিউনিটি লিডার, ইমাম, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবে।

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজার বেকারি রেস্তোরাঁয় এবং ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলা হয়। এ দুটি ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ইংরেজী মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন।

শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে করণীয় নির্ধারণে এরপর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এই কার্যক্রমের অংশ হিসেবে এবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবিরোধী সভার নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে