,

কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম নৌপথ কাওড়াকান্দি-শিমুলিয়ায় নৌপথে বুধবার সকাল থেকে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফেরিও চলছে সীমিত আকারে।বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাটসূত্র জানায়, বুধবার ভোর থেকেই প্রচণ্ড বাতাস থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা থেকে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এ কারণে লঞ্চ ও স্পিডবোটের পরিবর্তে ফেরিতে যাত্রীর চাপ বেড়ে গেছে। কিন্তু মৌসুমি বায়ুর প্রভাবে উত্তাল পদ্মায় ফেরি চলছে সীমিত আকারে।

 

Dhaka01470824688

কাওড়াকান্দি ফেরিঘাট সূত্র জানায়, সকাল থেকে ডাম্প, কে-টাইপ, টানা ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোরো ফেরি সকালে কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া খারাপ হয়ে ওঠায় বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল।

এদিকে নৌ চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। বুধবার দুপুরে পদ্মা পার না হতে পারা যাত্রীদের ভিড় দেখা গেছে শিবচরের কাওড়াকান্দি ঘাটে। অনেক যাত্রীকে আবার ফিরে যেতেও দেখা গেছে।

বিআইডব্লি্উুটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, আবহাওয়া খারাপ থাকায় রোরো ফেরিসহ মাত্র ছয়টি ফেরি চলছে। তবে আবহাওয়া আরো খারাপ হয়ে উঠলে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, ‘ভোর ৬টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ