বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে খালেদা জিয়া

khaleda-adalotনিউজ ডেস্ক: রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৯ মামলাসহ ১২টি মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন খালেদা জিয়া।

অন্য তিনটি মামলা হচ্ছে- নাইকো দুর্নীতি মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলা।

বুধবার সকাল ১০টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার মহানগর দায়রা আদালতে পৌছেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার আদালতে হাজিরা উপলক্ষে আদালত প্রাঙ্গণ এবং আপশাপাশের এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ ও র‌্যাব সদস্যরা আদালতের প্রবেশপথগুলোতে তল্লাশি করার পর আইনজীবী ও বিচারপ্রার্থীদের ঢোকার অনুমতি দিচ্ছেন। আইনজীবীদের পরিচয়পত্রও দেখাতে হচ্ছে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, মিরপুরের দারুস সালাম থানার নাশকতার ৯ মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে তিনি নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা ও রাষ্ট্রদ্রোহ মামলায় আজ আদালতে হাজিরা দেবেন।

সানাহউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন। আমরা আশা করছি আদালত তার জামিন মঞ্জুর করবেন।

জানা গেছে, নাইকো দুর্নীতি মামলা, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলায় আজ অভিযোগ গঠনের বিষয়ে শুনানির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত