,

মীর কাসেমের ছেলেকে তুলে নেওয়ার অভিযোগ পরিবারের!

নিজস্ব প্রতিবেদক : আহমেদ বিন কাসেমমানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাশেমকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটেছে মীর কাসেম আলীর মেয়ে তাহেরা তাসনিম জানান।

43deda0781ea1174dbe0e9ef8855c650-57aa409c589ae
তাহেরা তাসনিম বলেন, রাত এগারোটার দিকে আমাদের মিরপুর ডিওএইচএসের বাসায় কলিংবেল বেজে উঠলে আমার ভাবী (আহমেদ বিন কাশেমের স্ত্রী তাহমিনা আক্তার) দেখেন দরজায় ৬/৭ জন লোক। তারা আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করেন। আমার ভাই তারা পুলিশ বা র‌্যাব কিনা জানতে চাইলে তারা পরিচয় দেননি। তারা পাঁচ মিনিট সময় দেন আমরা ভাইকে প্রস্তুত হতে এবং তাদের সঙ্গে যেতে হবে বলে জানান। আমারা তাকে যেতে দিতে চাইনি। আমার ভাইও তাদের পরিচয় পেলে যেতে অস্বীকার করলে তারা জোর করে নিয়ে যান। আমার ভাইকে তারা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান। তাদের দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই মনে হয়েছে।
তাহেরা তাসনিম বলেন, আমার ভাবী ও পরিবারের কয়েকজন সদস্য থানায় গিয়েছেন খোঁজ নিতে। তারা এখনও তারা বাসায় ফেরেনি।পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানিয়েছেন আহমেদ বিন কাশেমের পরিবার অভিযোগ করতে থানায় এসেছেন।

আহমেদ বিন কাশেমের আটকের বিষয়ে এসআই মানিক বলেন, ‘আমরা এই নামে কাউকে আটক বা গ্রেফতার করিনি। আহমেদ বিন কাশেমের পরিবারের সদস্যরা এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন। তারা ওসি (তদন্ত) স্যারের সঙ্গে কথা বলেছেন। আমরা এ বিষয়ে আর বেশি কিছু জানি না।’
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কে আহমেদ বিন কাসেমের বাসায় রাত ১১টার দিকে সাদা পোশাকে পুলিশ আসে। তারা আহমেদ বিন কাসেমকে তুলে নিয়ে যায়। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও লিখিত অভিযোগ করা হয়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ