আজ থেকে শুরু ‘ঢাকা চাকা’
নিউজ ডেস্ক : আজ বুধবার থেকে বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ চালু হচ্ছে। রাজধানীর কাকলী থেকে গুলশান (কনকর্ড পুলিশ প্লাজা) পর্যন্ত চলবে শীতাতপ নিয়ন্ত্রিত এ বাস সার্ভিস।
গুলশান, বারিধারা, বনানী, নিকেতনসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় বাস সার্ভিস ‘ঢাকা চাকা’ চালু হবে।
একই সঙ্গে ওই এলাকায় নির্ধারিত রঙের রেজিস্টেশনকৃত ও নির্ধারিত ভাড়ায় রিকশা সার্ভিস চালু হবে। শীতাতপ বাস সার্ভিসের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।











