বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ইসলামের ক্ষতি করছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা এ পবিত্র ধর্মকে ক্ষতিগ্রস্ত করছে।

 

photo-1470760218তিনি বলেন, আমি বুঝতে পারি না, যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে তা কিভাবে ইসলামের জন্য ভালো হতে পারে। আমি মনে করি, এতে করে ইসলামকে কলঙ্কিত এবং পবিত্র ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ ধরনের কাপুরুষোচিত কর্মকান্ডকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, তারা প্রকৃতপক্ষে ইসলামের ক্ষতি করছে।প্রধানমন্ত্রী আজ বিকেলে গণভবনে বন্যাদুর্গতদের সাহায্যার্থে অনুদানের চেক গ্রহণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, সমস্যা আসবে এবং আমরা এসব সমস্যা সমাধান করবো। আমাদের অবশ্যই সমস্যা সমাধান করতে হবে। আমরা যেভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছি, ইনশাল্লাহ সেভাবেই মানুষের সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করবো।জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটিতে তার সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চলতে দেবে না।

তিনি বলেন, তাই আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সকলের সহযোগিতা চাই। যে যেখানেই থাকুন, সবাইকে সতর্ক থাকতে হবে- যাতে কেউ এই দুই দানবের সাথে জড়িত হতে না পারে।সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইতোমধ্যে এ ধরনের সচেতনতা সৃষ্টি করেছে। তিনি বলেন, এমনকি গ্রামের জনগণও এখন এই দুই শয়তানের বিরুদ্ধে সজাগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত