বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস

 
নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার দেশে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস- ২০১৬ পালিত হবে। ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।দিবসটির তাৎপর্য হচ্ছে, ১৯৭৫ সালের ০৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের জন্য শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৫টি গ্যাস ক্ষেত্র কিনেন। ক্ষেত্রগুলো হচ্ছে তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা।

gas-feild-700x336

পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে। এখনো প্রতিদিন দেশের মোট ব্যবহৃত গ্যাসের ৪০ শতাংশেরও বেশি উৎপাদিত হয় এই ক্ষেত্রগুলো থেকে। বিশেষজ্ঞদের ধারণা, আরও অনেক দিন এই পাঁচটি ক্ষেত্র থেকে প্রচুর গ্যাস উৎপাদিত হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর বাণীতে প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহারের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখতে এবং এর অপচয় বন্ধের আহবান জানান। বিদ্যুৎ ও গ্যাসকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে এগুলোর গুরুত্ব বিবেচনা করে সরকার প্রাকৃতিক গ্যাস ও কয়লা অনুসন্ধান ও উত্তোলনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রীও তাঁর বাণীতে অনুরূপ আহ্বান জানান। এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ২০১৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত