বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: ১৯ পুলিশ গ্রেফতার

 

 

নিজস্ব প্রতিবেদক : ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে কনস্টেবলের চাকরি নেয়ার অভিযোগে পাবনায় ১৯জন পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।দুদকের উপ-পরিচালক প্রণবকুমার ভট্টাচার্য জানান, ২০১৪ সালে একটি মামলা হয় এই অভিযোগে যে ভুয়া সনদ ব্যবহার করে কনস্টেবলের চাকরি নিয়েছেন কজন পুলিশ।

160115095832_bangladesh_police_640x360_bbc_nocredit
এরপর এই নিয়ে দুদক তদন্ত শুরু করে।
দুদক জানাচ্ছে প্রাথমিক সত্যতা পাওয়ার পর আজ পাবনায় এই ১৯ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলো।
তবে এরপরও এদের আরও তদন্ত চালানো হবে এবং সেখানে অভিযোগ প্রমাণিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মি: ভট্টাচার্য।