,

‘নিখোঁজ’ রুমাকে নিয়ে যেতে স্বজনদের ‘বললো’ ডিবি

0257_123014নিউজ ডেস্ক : গুলশান হামলায় সন্দেহভাজন হিসেবে নরসিংদীর রুমা আক্তারকে আটকের কথা স্বীকার করেনি পুলিশ। তবে নিখোঁজের এতদিন পর তাকে নিয়ে যেতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে স্বজনদের ফোন করা হয়েছে। রুমা আক্তারের বোন সাবিনা আক্তার রবিবার রাতে ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

সাবিনা আক্তার ঢাকাটাইমসকে মুঠোফোনে বলেন, যে বাড়ি থেকে আমার বোনকে আটক করা হয়েছিল ওই বাড়িতে ডিবি পরিচয়ে ফোন করে বলা হয়েছে রুমাকে ছেড়ে দেয়া হবে। অভিভাবক এসে যেন তাকে নিয়ে যায়। আমার স্বামী এ ব্যাপারে ডিবি অফিসে কথা বলেছেন। তাকে রাতেই যেতে বলা হয়েছিল। তবে তিনি ঢাকার বাইরে থাকায় আগামীকাল সকালে ডিবি অফিসে যাবেন বলে ঠিক হয়েছে।

গুলশান হামলার সময় ওই এলাকায় রহস্যজনক ঘোরাঘুরির অভিযোগ এনে গত ২৩ জুলাই নরসিংদীর শিবপুর থেকে রুমা আক্তারকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে নিয়ে যায় বলে অভিযোগ স্বজনদের। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন গণমাধ্যমকে একাধিকবার বলেছেন, ঢাকা থেকে আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রুমা আক্তারকে নিয়ে গেছেন, এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে এই তথ্য অস্বীকার করা হয়।

এ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন রবিবার রাতে বলেন, ‘রুমা আক্তারের আটকের বিষয়ে আমি কিছু জানি না।’ পরে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।

গুলশানের জঙ্গি হামলার পরে সেখান থেকে আটক করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথের সাবেক শিক্ষক প্রকৌশলী হাসনাত করিম ও কানাডার প্রবাসী তাহমিদ হাসিব খানকে। প্রথম থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটকের বিষয়টি অস্বীকার করে আসছিল। তবে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছিলেন হাসনাত করিম তাদের হেফাজতেই রয়েছেন। সম্প্রতি হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার দেখায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। পরে তাদের আট দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কোনো ব্যক্তিকে আটক করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে হাজির করতে হবে এবং পছন্দের আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ দিতে হবে বলে আইনে বলা হয়েছে। তবে কোন আইনে রুমা আক্তারকে এতদিন আটকে রাখা হলো জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে