বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেহাল চিত্র দেখলেন ইউজিসি চেয়ারম্যান

 

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেন আচার্য হিসেবে রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ না দিলেও বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ এই তিন পদেই বসে আছেন তিনজন।শুধু তা–ই নয়, বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার ল্যাব থাকলেও ওই কক্ষে কাজ করার পরিবেশ নেই। অন্য ল্যাবরেটরির অবস্থাও একই। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতিও একেবারে কম। দুই সেমিস্টারের শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস হয়। আছে আরও অনেক সমস্যা।

190743UGC

এটি বেসরকারি সাউথ এশিয়া ইউনিভার্সিটির চিত্র। আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন বেহাল চিত্র দেখলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। আজ রোববার বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত রাজধানীর বনানীতে (ব্লক-বি, রোড-১৪) অবস্থিত বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন ইউজিসি প্রধান। এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলে এসেছেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে যাওয়া ইউজিসির একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানান।

পরে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রস্তাবিত উপাচার্য ওয়াদুদ মণ্ডল এসব সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁকে উপাচার্য করার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নিয়োগ পেয়ে সময় পেলে তিনি বিশ্ববিদ্যালয়টির বিরাজমান সমস্যা সমাধান করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী এম এ মতিন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত