,

১০ বছর ধরে মাকে নিয়ে গান বেঁধেছিলেন তাহসান

বিনোদন ডেস্কঃ ‘তুমি একজন নিঃস্বার্থ সত্য প্রতিমা ভালোবাসার সুবিশাল মহিমা’ মাকে নিয়ে গাওয়া তাহসানের জনপ্রিয় একটি গানের লাইন এটি। গানটি তিনি লিখেছিলেন ১৯৯৬ সালে। পরে সুর করার কাজটিও করে ফেলেছিলেন। কিন্তু গানটির রেকর্ডিং শেষ করতে দীর্ঘ ১০ বছর সময় নেন তিনি। অত্যন্ত যত্নের সঙ্গে গানটির রেকর্ডিং শেষ করে ২০০৬ সালে তা প্রকাশ করেন।



এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘মাকে নিয়ে এই গানটি আমি লিখেছিলাম ১৯৯৬ সালে। গানটির সুর করার পেছনেও একটি মজার ঘটনা আছে। নববর্ষের একটি অনুষ্ঠানে আমি গান করতে যাই। সেখানে আমার মাও গিয়েছিলেন। মঞ্চে কী গান করব বুঝতে পারছিলাম না। হঠাত্ করে মাকে নিয়ে লেখা গানটির কথা আমার মনে পড়ে গেল। মঞ্চেই গানটির সুর করে ফেললাম এবং গাইলাম। আমি তা করেছিলাম শুধুই মাকে চমকে দেওয়ার জন্য। গানটি শুনে মা অনেক খুশি হয়েছিলেন। কিন্তু পরে তিনি মন খারাপও করেছিলেন। কারণ গানটির রেকর্ডিং শেষ করতে প্রায় ১০ বছর সময় নিয়েছিলাম।’



এত সময় নেওয়ার পেছনের কারণ জানতে চাইলে তাহসান বলেন, ‘আমি মাকে অনেক ভালোবাসি। তাই এ গানটি রেকর্ডিং করার আগে অনেক চিন্তা-ভাবনা করেছি। আর এমনিতেই আমি একটু খুঁতখুঁতে স্বভাবের। গানটির রেকর্ডিংয়ের সময় আমার মনের মতো হচ্ছিল না। তাই এত দীর্ঘ সময় নেওয়া।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর