,

একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক মা

24776-babyamarবড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে শনিবার রাতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছে এক মা। এরমধ্যে দুইজন কন্যা সন্তান ও তিনজন পুত্রসন্তান জন্ম দেন তিনি। তবে পুত্র সন্তানদের বাচাঁনো সম্ভব হয়নি। ওই মায়ের নাম লিপি বেগম। তার বয়স ২৪। সে উপজেলার নগর গ্রামের বাকের মন্ডলের স্ত্রী।
আমেনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল জানান, শনিবার সন্ধ্যায় গর্ভবতী ওই মা হাসপাতালে ভর্তি হন এবং রাত ৮টার দিকে নরমাল ডেলিভারী করানো হয়। তিনি আরও বলেন এধরণের ডেলিভারীর ঘটনা খুবই কম হয়। তবে মা ও জীবিত দুই নবজাতক সুস্থ রয়েছেন।

লিপির স্বামী বাকের মন্ডল জানান, ভাবতেই পারি নাই আমার স্ত্রীর গর্ভে ৫ সন্তান ছিলো। তার স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহ্ এর কাছে শোকরিয়া আদায় করেছেন। বাকের আরো জানান, তার দুই কণ্যার নাম রাখা হয়েছে বৃষ্টি ও লায়লা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ