,

চলছে ৯ পৌরসভার ভোট গ্রহণ

 

নিজস্ব প্রতিবেদক :দেশের আটটি পৌরসভায় সাধারণ নির্বাচন ও একটি পৌরসভায় উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমরা, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া। আর শরীয়তপুরের নাড়িয়াতে মেয়র পদে উপনির্বাচন হবে।

Vot
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, এই নয়টি পৌরসভায় মেয়র পদে বিভিন্ন রাজনৈতিক দল ১৮ জন প্রার্থী দিয়েছে। এগুলোর মধ্যে আওয়ামী লীগ নয়জন, বিএনপি সাতজন, জাতীয় পার্টি একজন ও সাম্যবাদী দল একজন প্রার্থী দিয়েছে। এ ছাড়া ২১ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিনি জানান, নির্বাচনে ৯১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইসি ভোটার এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাবের ৩৬টি টিম নিয়োজিত করেছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে