বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাদ্য‍গুদাম নির্মাণে টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

world-b20160806195447নিজস্ব প্রতিবেদক : আধুনিক খাদ্যগুদাম নির্মাণে দুই হাজার কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। যেখানে প্রায় ৫ লাখ ৩৫ হাজার টন খাদ্যশস্যের মজুদ করা যাবে।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই প্রকল্প বাস্তবায়নে সরকারের খাদ্য অধিদফতর ও মদীনা পলিমার ইন্ডাস্ট্রির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে ঘন ঘন দুর্যোগ (ঘূর্ণিঝড়, বন্যা ও খরা) দেখা দিচ্ছে। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি বাড়ছে। তাই উন্নত খাদ্যগুদামে মজুদকরণের মাধ্যমে দুর্যোগের সময় পর্যাপ্ত জরুরি খাদ্যসহায়তা নিশ্চিতে সরকার মর্ডান ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রকল্প বাস্তবায়ন করছে। এতে দুই হাজার কোটি টাকা দিচ্ছে দেশের অন্যতম উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক।

এজন্য নির্বাচিত আটটি সাইটে প্রায় ৫ লাখ ৩৫ হাজার টন খাদ্যশস্যের মজুদ গড়ে তোলা হবে। এ ছাড়া পারিবারিক পর্যায়ে দুর্যোগপ্রবণ ও উপকূলীয় অঞ্চলে ৫ লাখ পারিবারিক সাইলোও বিতরণ করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাজী মো. সেলিম, খাদ্যসচিব এ এম বদরুদ্দোজা ও বিশ্বব্যাংক গ্রুপের টাস্ক টিম লিডার ম্যানিয়েভেল সেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত