,

প্রধানমন্ত্রীকে কটূক্তি: পাঁচ যুবক কারাগারে

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি পোস্ট ও কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ায় পাঁচ যুবককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শনিবার বিকেলে চাঁদপুর মডেল থানার পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এর আগে তাদের গ্রেপ্তার করে চাঁদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

1463729530923
থানা সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর মিজিবাড়ির সিরাজুল ইসলামের ছেলে এম এ মোতালেব মিয়াজী (৩০) তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে উসকানিমূলক স্ট্যাটাস দেন। এটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে গত ২৮ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, দীর্ঘ অনুসন্ধান শেষে শুক্রবার রাতে চাঁদপুরের ডিবি পুলিশ এম এ মোতালেবকে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে চাঁদপুর নিয়ে আসে। তার দেয়া তথ্যমতে মোতালেবের স্ট্যাটাসের ওপর মন্তব্য করায় কচুয়া ও চাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- জগতপুর গ্রামের আলী আজগরের ছেলে আ. মতিন (৪০), ওমর আলীর ছেলে কামাল হোসেন (২৫), আ. রশীদের ছেলে বাবলু হোসেন (২৮) ও ওহাবের ছেলে মো. জালাল (৩০)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল জানান, রাষ্ট্রবিরোধী স্ট্যাটাস দেয়ায় তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে