বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায় বাংলাদেশের চেয়েও অধিক ঝুঁকিপূর্ণ ভারত

India-Riskier-more-than-Bangladesh-485x550লন্ডনভিত্তিক একটি ঝুঁকি গবেষণা প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে, জাতিগত অস্থিরতার কারণে ব্যবসার জন্য বাংলাদেশের চেয়েও অধিক ঝুঁকিপূর্ণ প্রতিবেশি দেশ ভারত। ‘ভেরিস্ক মেপলেক্রোফ্ট’ এর ঝুঁকি তালিকায় সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ায় পরেই চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। বাংলাদেশ রয়েছে সপ্তম অবস্থানে। এমনকি বোকো হারামের তা-বে জর্জরিত নাইজেরিয়াও ভারতের চেয়ে ছয়ধাপ এগিয়ে ১০ম স্থানে রয়েছে। – ইকোনোমিক টাইমস।

‘বেসামরিক অস্থিরতা সূচকে’ জাতিগত অস্থিরতার কারণে ব্যবসায়ীক সযোগ-সুবিধা হারানো দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এতে তালিকাবদ্ধ করা হয় প্রায় দুই’শ দেশকে। সূচক নির্ধারণে আন্দোলন-প্রতিবাদ, গণবিক্ষোভ, নৃতাত্ত্বিক বা ধর্মীয় সহিংসতার ঘটনাকে মানদ- হিসেবে ধরা হয়েছে।

সূচকে রাজনৈতিক প্রতিবাদ ও গত দুই বছর বড় বড় সন্ত্রাসী হামলার ঘটনায় জর্জরিত থাকা ফ্রান্স ১৬তম স্থানে রয়েছে। তালিকায় শীর্ষ দশে ইউরোপের কোন দেশ নেই।

মেপলেক্রোফ্ট বলছে, লক্ষণীয় যে, ভারত, ব্রাজিল, ফ্রান্স, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকায় গত বছরে উল্লেখযোগ্য গোলমাল লক্ষ্য করা গেছে। পাশাপাশি এসব দেশে পাইকারী প্রতিবাদের মধ্যে ক্রমেই বেড়ে ওঠা ক্ষোভ এড়াতে পর্যাপ্ত কাঠামোর অভাব রয়েছে।

ভারতের ২০১৬ সালের মে মাসে শিল্প নীতি ও উন্নয়ন বিভাগের (ডিআইপিপি) মূল্যায়ন মতে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ব্যবসায়িক পরিবেশ বিকাশের জন্য ইতিমধ্যে ৩০টিরও বেশি পদক্ষেপ নিয়েছে। এছাড়া পৃথকভাবে রাজ্যগুলোও সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়নে মূল্যায়ন করছে।

এদিকে মোদি সরকার প্রবাহমান ব্যবসায়িক প্লাটফর্মে ব্যাপক হারে বিদেশি বিনিয়োগ আনতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। সম্প্রতি কাশ্মীরে অস্থিরতার ফলশ্রুতিতে একটি রাজনৈতিক কথোপকথনের জন্য কোন ক্ষমতা প্রদর্শন করতে না পারায় সমলোচিত হয়েছে মোদি সরকার। লন্ডনভিত্তিক এ ঝুঁকি গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত সূচকে বৈশ্বিক ব্যবসায়িক গন্তব্য নিয়ে পুনরায় ভাবতে হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।আস

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত