,

সৌদি পৌঁছেছেন সাড়ে তিন হাজার বাংলাদেশি হজযাত্রী

s9নিউজ ডেস্ক : পবিত্র হজ পালনের লক্ষ্যে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শুক্রবার ( ৫ আগস্ট) রাত পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট তিন হাজার ৪৪৬ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনার এক হাজার ২৩৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার দুই হাজার ২১১ জন এ পর্যন্ত সৌদি পৌঁছেছেন।

মোট ১০টি ফ্লাইটে (বাংলাদেশ বিমান ৮ ও সৌদি এয়ারলাইন্স-২) তারা সেখানে পৌঁছান। মক্কা আইটি হেল্প ডেস্ক প্রকাশিত হজ ব্যবস্থাপনা নিউজ লেটার বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৪ আগস্ট বাংলাদেশি হজযাত্রীবাহী প্রথম ফ্লাইটটি সকাল ১১টা ২৮ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আবতরণ করে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত মোট ৪৮৩টি হজ এজেন্সির মাধ্যমে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন।

আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রীরা বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সযোগে সৌদি আরব যাবেন।

বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী ১৭ আক্টোবর পর্যন্ত চলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে