,

পিরোজপুর ছাত্রলীগ কমিটিতে সবাই স্বাধীনতা বিরোধী : এমপি আউয়াল

1111নিউজ ডেস্ক : পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির প্রায় সবাই স্বাধীনতা বিরোধী, অছাত্র, খুনি, মাদকাসক্ত ও দোকানদার বলে দাবি করেছেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান)। এটিকে তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেও অভিহিত করেছেন।

শুক্রবার রাজধানীতে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ করেন।

তিনি বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমি ছাত্রজীবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ছিলাম। সে সংগঠনের আমার জেলার কমিটি গঠিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে। এই কমিটিতে প্রায় সবাই স্বাধীনতা বিরোধী, অছাত্র, খুনি, মাদকাসক্ত ও দোকানদার। এটি কোনোভাবেই বঙ্গবন্ধুর তৈরি ছাত্রলীগ হতে পারে না।

ছাত্রলীগের এই কমিটি কীভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, জামায়াতের সাঈদী (দেলাওয়ার হোসাই সাঈদী) আমার আসনের। আমি তাকে নির্বাচনে পরাজিত করেছি। তাছাড়া যুদ্ধাপরাধে তার রায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমার জেলায় হতে দেইনি। জামাত-শিবির ক্ষোভ মেটানোর জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে ছাত্রলীগের কমিটিতে ঢুকেছে।

জেলার সরকারি কর্মকর্তাদেরও সমালোচনা করে তিনি বলেন, পিরোজপুর জেলায় সরকারি কর্মকর্তাদের কার্যকলাপ ভালো না। তাদের কাছে মানুষ কোনো সুবিচার পায় না। কর্মকর্তারা কোনো সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ কোনো লিগ্যাল কাজের জন্য এগিয়ে আসে না। আমি প্রশাসনের কোন ধরনের সহযোগীতা পাই না।

বিষয়গুলো সংশ্লিষ্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি জানিয়েছি, তারা বলেছেন দেখব। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে