,

পদ্মায় ট্রলার ডুবে শিশুসহ নিখোঁজ ৬

padmaনিউজ ডেস্ক : রাজবাড়ীর কালুখালীর উপজেলায় পদ্মা নদীর ক্যানেলে ট্রলার ডুবির ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ছয়জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার সন্ধ্যার এ দুর্ঘটনায় ট্রলারের ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে বাকিরা তীরে উঠতে সক্ষম হয়েছেন।

রাত সাড়ে ৯টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় যাত্রীর সন্ধান মেলেনি। এদের মধ্যে একটি শিশু, তিনজন মহিলা ও দুই যুবক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের হরিনবাড়িয়া বাজার এলাকা হতে একটি ট্রলার ৩০-৩৫ জনের মত যাত্রী বোঝাই করে ক্যানেলে রওনা দেয়।

পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাদার চরের উদ্দেশে রওনা হয়ে প্রায় একশ’ গজ যাওয়ার পর পরই ক্যানেলের তীব্র স্রোতে ও ঢেউয়ের ধাক্কায় উল্টে গিয়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় যাত্রীদের মধ্যে বেশিরভাগ সাঁতরে বিভিন্ন এলাকায় উঠতে সক্ষম হলেও ছয়জন নিখোঁজ রয়েছেন। এরা হলেন- হালিমন (৪০), ফরিদা (২০), বেগম (৩০), দুলাল (৩৬), রাহুল (৪০) ও শিশু রাজু (৬)। নিখোঁজ প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা।

ঘটনার পরপর ক্যানেলের তীরে শত শত মানুষের ভিড় জমে যায়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্বজনরা নদীর তীরে আহাজারি করছিল। স্থানীয় ৩/৪টি ট্রলারের সহযোগিতায় জাল ফেলে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছিল।

কালুখালীর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, তিনি সরেজমিন থেকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। তবে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কারণে স্বাভাবিকভাবে উদ্ধার তৎপরতা চালানো যাচ্ছে না।

তিনি জানান, ফায়ার সার্ভিসের রাজবাড়ী ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে