বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গেটের আড়ালে নিরাপত্তা: কতটা নিরাপদ ঢাকা ?

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা আর অলিগলির প্রবেশ মুখে অস্থায়ী গেইট নির্মাণের হিড়িক পড়েছে।
বিশেষ করে সাম্প্রতিক জঙ্গি হামলা গুলোর পর স্থানীয়রা নিজ উদ্যোগে তৈরি করছেন এসব গেইট বা ফটক।
ধানমন্ডি, গুলশান, বারিধারা মতো এলাকা ছাড়াও মিরপুর, আদাবর, মোহাম্মদপুর সহ নানা এলাকার প্রবেশপথ গুলোতে এখন চোখে পড়ে এসব গেট।

160805154704_dhaka_security_gate_640x360_bbc_nocredit
ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় আবার রীতিমত নোটিশ দিয়ে রাত এগারটায় বন্ধ করে দেয়া হচ্ছে অধিকাংশ প্রবেশপথ গুলো।
এতে করে সাবলীল চলাচলে বাধা পড়লেও নিরাপত্তা ইস্যুতে মেনে নিচ্ছেন অধিবাসীরা।
ধানমন্ডি এলাকার বাসিন্দা সরদার কামাল জানান পুলিশের উদ্যোগের সমর্থনে স্থানীয় বাসিন্দারাই নিজস্ব খরচেই এসব গেট স্থাপন করেছে।
ওই এলাকায় অনেকেই জানান এ ধরনের নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তুষ্ট।
মি.কামাল বলছিলেন, “ আমরা আগে থেকেই নিরাপত্তা বিষয়ে সচেতন ছিলাম। এখন এটা আরও ভালোভাবে করার জন্য প্রশাসন থেকে আমাদের সহযোগিতা করা হচ্ছে”।
নিরাপত্তা বিষয়ে স্থানীয় বাড়ি বা এপার্টমেন্টের মালিকরা এখন অনেক সচেতন।
ঢাকার কয়েকটি থানার পুলিশ কর্মকর্তারা বলছেন যেসব এলাকায় অনেকগুলো প্রবেশপথ সেখানে রাত এগারটার পর অধিকাংশ প্রবেশপথ বন্ধ করে নির্দিষ্ট কয়েকটি খোলা রাখা হয়।
এর উদ্দেশ্য হচ্ছে রাতে ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে অপরাধীরা যাতে দ্রুত সটকে না পড়তে পারে।
বিভিন্ন এলাকায় এমনও দেখা যাচ্ছে রাত এগারটার পর সহজে এক রাস্তা থেকে অন্য রাস্তা যাওয়ায় যাচ্ছেনা।
ঢাকার আদাবর এলাকার একজন বাসিন্দা জানালেন খানিকটা অসুবিধা হলেও নিরাপত্তা স্বার্থে তারা এসব উদ্যোগকে মেনে নিয়েছেন।
ধানমন্ডির মোহাম্মদ শহীদ বলেন, “নিরাপত্তার জন্য আমি ছাড় দেবো। কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা কি আসলেই নিরাপত্তার জন্য এগুলো করছে নাকি লোক দেখানো। এটা হচ্ছে আসল কথা “?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ