,

পুরো ৮১ মিলিয়ন ফেরতের প্রতিশ্রুতি দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

Phillipinnesরিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাংলাদেশের কাছে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। শুক্রবার ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ এ কথা জানিয়েছেন। – রয়টার্স।
ম্যানিলায় সাংবাদিকদের গোমেজ বলেন, ‘আমরা পুরো ৮১ মিলিয়ন ডলার ফেরত পাওয়ার বিষয়ে খুবই আশাবাদী। কারণ আমি প্রেসিডেন্টের নিজের কাছ থেকেই প্রতিশ্রুতি পেয়েছি।’
এদিকে ম্যানিলায় অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল বলছে, চুরি হওয়া অর্থের একটি অংশ ফেরত পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তারা। তবে তারা বলছেন, তারা সর্বমোট অর্থের মধ্যে কেবলমাত্র ১৫ মিলিয়ন ডলার পেতে পারেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাংককে (আরসিবিসি) ২১ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকটি জড়িত থাকায় এ জরিমানা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে।
আরসিবিসি বলেছে, তারা এক বছর সময়সীমার মধ্যেই জরিমানার টাকা (১ বিলিয়ন পেসো) কিস্তিতে পরিশোধ করবে। দুই কিস্তিতে ৫০০ মিলিয়ন পেসো করে পরিশোধ করার কথা জানিয়েছে।
গত ফেব্রুয়ারির ৪ ও ৫ তারিখে অজ্ঞাত হ্যাকাররা বাংলাদেশে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১ বিলিয়ন ডলার চুরির চেষ্টা করে। কিন্তু তারা ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে ৮১ মিলিয়ন ডলার স্থানান্তর করতে সক্ষম হয়। পরে তা ক্যাসিনো শিল্পে স্থানান্তর করা হয়। এর মধ্যে দেশটিতে ১৮ মিলিয়ন ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে। যা এখনও ফেরত পায়নি বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে