,

জাতীয় ঐক্য হাতের মোয়া নয় : নৌ মন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক-কর্মচারী-পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেছেন, জাতীয় ঐক্য হাতের মোয়া নয়। জামায়াতকে সাথে নিয়ে কোনো জাতীয় ঐক্য নয়। এরা খুনী।মন্ত্রী আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির কনফারেন্স লাউঞ্জে রেডিমেট গার্মেন্টস ফেডারেশন ও ঢাকা জেলা সিএনজি, অটোরিক্সা, মিশুকচালক শ্রমিক ইউনিয়ন আয়োজিত ‘রুখো জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, বাঁচাও শ্রমিক-বাঁচাও দেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

Shajhan

 

তিনি বলেন, গুলশানে ও শোলাকিয়ায় ইসলামের শ্লোগান দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। যারা এ কাজ করেছে, এরা কিছুতেই মুসলমান বা ইসলামের রক্ষক হতে পারে না। জঙ্গিরা বিদেশী টাকা খেয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতেছে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গার্মেন্টস শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, ওয়ার্কার্স পার্টি মহানগর নেতা আবুল হুসাইন, কৃষক-শ্রমিক-পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রেডিমেট গার্মেন্টস ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমীন।

মন্ত্রী বলেন, বিএনপি দলটি জামায়াতকে ব্যবহার করছে ভোটের ছাতি হিসাবে। তারা জামায়াতের অর্থ ও ক্যাডার ব্যবহার করছে। জামায়াতকে বিএনপি ঢাল হিসেবে ব্যবহার করছে।
শাজহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব নেত্রী। গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানের জন্য গামেন্টস মালিকদের তিনি নির্দেশ দিয়েছেন। তিনি গাার্মেন্টস শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছেন।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিদের প্রতিহত করা হয়েছে। তার নেতৃত্বে খুব শিগগিরই জঙ্গিবাদ নির্মুল করা হবে।
শাজাহন খান বলেন, বিএনপি-জায়ামাত ক্ষমতায় যাবার জন্য দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে