বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

BSF_Fireঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে আলম হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোররাতে ভারতের ৪/৫শ’ গজ ভিতরে বিএসএফ’র গুলিতে তিনি নিহত হন। নিহত আলম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নয়ঘোড়িপাড়া গ্রামের আব্দুস সামাদ গামার ছেলে। মৃতদেহটি তার সঙ্গীরা বাংলাদেশের ভিতরে নিয়ে এসেছে।

ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তাজুল ইসলাম জানান, বাঘাডাঙ্গা সীমান্ত পার হয়ে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। গরু ব্যবসায়ীরা ওপারের বর্ণবাড়িয়া বিএসএফ ক্যাম্প এলাকায় গেলে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ’র উপর গরু ব্যবসায়ীরা হামলা চালালে বিএসএফ গুলিবর্ষণ করে। গুলিবিদ্ধ হয়ে আলম নামে এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত