বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবিবাহিত ও মেসের ভাড়াটেরা আতঙ্কে

mesনিজস্ব প্রতিবেদক : অবিবাহিত (ব্যাচেলর) ও মেসের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতবিরাতে অভিযানের নামে তাদের হয়রানি করছে। বাড়িওয়ালারা বাড়ি ছেড়ে দিতে বলছেন। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যাচেলররা এক মানববন্ধনে এ কথা বলেন।

‘বাংলাদেশ মেস সংঘ’ নামের একটি সংগঠন ব্যাচেলর ও মেসের ভাড়াটেদের নিরাপদ জীবনের দাবিতে ‘মেসে জঙ্গি পোকা আর চাই না’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।

সংগঠনটির মহাসচিব মেসের ভাড়াটে আয়াতুল্লাহ আকতার বলেন, জঙ্গি ইস্যুতে মেসের ভাড়াটেদের দোষ দেওয়া হচ্ছে। এই শহরে অনেক শিক্ষার্থী, চাকরিজীবী, পোশাককর্মী মেসে বাস করছে। গুটিকয়েক বিপদগামী ছেলের জন্য মেসের ভাড়াটেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি অভিযানের নামে মেসের ভাড়াটেদের হয়রানি বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

যাত্রাবাড়ীতে মেসের ভাড়াটে ও স্নাতক শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার বাহাদুর বলেন, ’ ব্যাচেলরদের জীবনে আতঙ্ক নেমে এসেছে। শহরের বিভিন্ন মেসে পুলিশ রেইড দিচ্ছে ভালো কথা, কিন্তু মেস সদস্যদের হয়রানি করছে কেন? অন্যদিকে বাড়িওয়ালারা মেস ছেড়ে দিতে বলছেন। আমরা আতঙ্কে আছি।’

মানববন্ধনে বক্তারা মেসের ভাড়াটেদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। তাঁরা ব্যাচেলর ও মেস ভাড়া দিতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অর্থমন্ত্রী: ইসলামী ব্যাংককে ফেইল করাতে চায় রাজনৈতিক কিছু শক্তি

১০ কর্মকর্তার জন্য গাড়ি ঋণে বিশেষ ছাড়ের প্রস্তাব

১২ জেলায় দুপুর পর্যন্ত ঝড়ের সতর্কতা

আর্জেন্টিনা ৩-০ গোলে আইসল্যান্ডকে হারাল

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

স্বর্ণের ভরিতে কমল ৬,৫৯১ টাকা

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে