,

খালেদার কথায় কাদের সিদ্দিকী খুশি

 
নিজস্ব প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে কিছু কিছু বিষয়ে মতের অমিল থাকলেও তার অনেক কথায় অত্যন্ত খুশি হয়েছেন। কিন্তু তিনি জামায়াতের সঙ্গে রাজনীতি করতে পারবেন না।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের একথা বলেন আব্দুল কাদের সিদ্দিকী। গুলশানের ২ নং সার্কেলের ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক হয়।
কাদের সিদ্দিকী বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়ে আরেকজন মুক্তিযোদ্ধার স্ত্রী, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বিরোধী দলের প্রধানের সঙ্গে দেখা করতে আসার মধ্যে এত বাধা, এত বিপত্তি!

bbbbb
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জাতীয় সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে পরামর্শ ও আলাপ আলোচনার জন্য খালেদা জিয়া বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দলের নেতাদের নিয়ে উনি এসেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ২০ দলীয় জোটের আলোচনা নয়। জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টা নিয়ে আলোচনা। এখানে জামায়াতের বিষয়টি ভুলভাবে ব্যাখা করা হচ্ছে।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, প্রেসিডিয়াম সদস্য নাসরিন সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে